তােমারে না পেলে মিটিবে না নাথ । Tomare Na Pele Mitibe Na Nath
তােমারে না পেলে মিটিবে না নাথ
প্রাণের গভীর তৃষা ।
যাবেনা যাতনা । হৃদয় বেদনা
পুরিবে না নাথ প্রাণের আশা ।
দেও অপসারি মােহ আবরণ
খুলে দাও নাথ আঁখি ,
প্রেমের নয়নে তােমার মাধুরি
প্রাণ ভরে আজি দেখি ।
তুমি হে যাহারে দাও দরশন
( তার ) সফল জনম সফল জীবন
পাইয়ে তােমার প্রেম আলিঙ্গন
মিটে হৃদয়ের সব পিয়াসা ।

Comments
Post a Comment