তােমারে পেলে নাথ সকলি ভুলিয়া যাই । Tomare Pele Nath sokoli Bhuliya Jai
তােমারে পেলে নাথ সকলি ভুলিয়া যাই ,
তােমারি প্রেম পরশে কি আনন্দ পাই ।
১। তােমার মতন কেবা আপন আছে বল আর ?
কহিব কাহারে প্রভু হৃদয়ের ভার ?
তােমার কাছে এসেছি যে তাই
নয়নের অশ্রুধার মুছিয়ে দিতে কেহ নাই ।
২। থেকো না লুকায়ে আর , হৃদয়ের ধন
হেরিব তােমারে আজি ভরিয়া নয়ন ,
তােমায় নাথ হৃদয়ে পেতে চাই ,
পরাণের চির আশা , তােমারে পেয়ে মিটাই ।
৩। তােমায় পেয়ে এ হৃদয়ে জুড়াই জীবন ,
আমারে চিরতরে করি বির্সজন ,
ধূলিতে মিশিয়ে আমি যাই ,
তােমার মাঝারে নাথ , আমারে যেন হারাই ।

Comments
Post a Comment