তােমারি মধুর প্রেমের পরশে । Tomari Modhur Premer Poroshe
তােমারি মধুর প্রেমের পরশে
সকলি ভুলিয়া যাই ।
পাইলে তােমারে হৃদয় মাঝারে
স্বরগের সুখ পাই ।
আঁধার তবে করে পলায়ন ,
তােমারি আলােকে পুলকিত মন ,
দূরে যায় যত পাপ প্রলােভন
তােমা পানে যবে চাই ।
তােমার অসীম প্রেমের মাঝারে
হারাইয়া আমি ফেলি যে আমারে ,
ফেলিয়া সুদূরে স্বার্থ কোলাহল
অনন্তের পানে ধাই ।
থাক কাছে সদা ওহে দয়াময় ,
নয়নে নয়নে রাখ হে আমায়
বাসনা প্রবাহে যেন না আবার
তােমা ছেড়ে দূরে যাই ।

Comments
Post a Comment