উড়াও বিজয় পতাকা জয় যীশু বলে । Urao Bijoy Potaka Joy Jishu Bole
উড়াও বিজয় পতাকা জয় যীশু বলে
( আজি ) মহােল্লাসে , হেসে হেসে , সকলে মিলে ।
১ । বৈৎলেহেমের আকাশে , ধৰ্ম্ম - সূর্য উঠেছে ,
( তার ) জ্যোতির প্রভায় জাগ্রত হয় জ্যোতিষী দলে ।
২। পরম পিতা প্রেমময় , পাঠালেন প্রিয় তনয় ,
( হবে ) মহাশান্তি , প্রেম প্রীতি জগতীতলে ।
৩। স্বর্গ দূতে মিলে গায় , ধন্য ধন্য দয়াময় ,
( এস ) দূতের সাথে , প্রেমে মেতে গাহি সকলে ।
৪। যীশু প্রেম অবতার , যীশু প্রেমের পারাবার ,
( এস ) দলাদলি , সকল ভুলি , শ্রী যীশু বলে ।
৫। ধন্য ঈশনন্দন , পাপ - তাপ হরণ ,
( বল ) ধন্য যীশু , ধন্য যীশু , দুই বাহু তুলে ।
Comments
Post a Comment