অন্তর চোখ খুলে দেখ I Antor Chokh Khule Dekho
অন্তর চোখ খুলে দেখ, পাবে তাঁর দেখা ।
তোমার বন্ধু তোমার মনে
আজ খুজে নেবার পালা ।
আজ দিন এসেছে নতুন ভাবে নতুন করে নতুন সাজে
অন্তরে ধারন করার ।
সে যে বন্ধু আমার যীশু , সে যে বন্ধু ত্রাতা প্রভু ।।
সত্য সাধন সিদ্ধ হলে ,পাবে তাঁর দেখা
তিনি পথ সত্য জীবন, আজ বুঝে নেবার পালা
আজ দিন এসেছে নতুন ভাবে নতুন করে নতুন সাজে
অন্তরে ধারন করার ।
সে যে বন্ধু আমার যীশু , সে যে বন্ধু ত্রাতা প্রভু ।।
Comments
Post a Comment