দয়াল আমার ভাঙ্গা বুক I Doyal Amar Vanga Buk
দয়াল আমার হো দয়াল
ভাঙ্গা বুকে আঘাত দিয়ে কেন যে কাঁদাও
কাঁদবো আমি জীবন ভোরে যদি খুশি হও (প্রভু) ।।
ভালোবেসে যদি আমি করে থাকি অপরাধ
বিকলাঙ্গ করে দিলে, আমার বুকে এই আঘাত
এই কি তোমার বিধান প্রভু এবার কথা কও ।
ভাঙ্গা বুকে ...........................।।
ছিলাম সুখে পিতার কোলে, তারে নিয়েছ তুলে আমার
মা জননী পাগলিনী ভাসালে চোখের জলে কেন ?
আমায় বাকি রেখে বুকে আগুন জালাও ।
ভাঙ্গা বুকে ...........................।।
এই মিনতি তোমারি পায়, রইল আমার সাগর জয়
পূরবী ও প্রানের রমা রেখে তোমার পায়ে জমা
এইতো আমার প্রান অঞ্জলী এবার তুমি নাও ।
ভাঙ্গা বুকে .......................।।
Comments
Post a Comment