কেন রে ভাবনা I Keno Re Vabona
১। কেন রে ভাবনা, কিসের ভাবনা
পিতা সর্বাধিপ, তাহা কি জান না?
ভ্রাতা তাঁর দক্ষিণে, তোমার কারণে,
করিছেন মিনতি, নাহি রে ভাবনা।
২। তিনি যে সঙ্কটে অতিশয় নিকটে,
আসি করেন দূর, সকল যন্ত্রণা;
বিশেষ প্রত্যুষে, দুখ রাত্রি শেষে
আসি নিজ দাসে করেন সান্ত্বনা।
৩। পৃথিবী স্বর্গের, শকতি অপার,
হয়েছে অর্পিত, যাঁহার উপর;
সৃজন কারণ, ঈশ্বর নন্দন
সঙ্গে সেই যীশু, নাহি রে ভাবনা।
Comments
Post a Comment