মানবের বেশে প্রভু এলে জগতে I Manober Beshe Prabhu Ele Jogote
মানবের বেশে প্রভু এলে জগতে
মানুষকে ভালবেসে মুক্তি দিতে ।
হায়রে মানুষ বুঝলনা তাঁকে
আঘাত করিল বারে বারে ।
পাপের বোঝায় প্রভুর কাঁধে
ভারী কাঠের ক্রুশ চেপেছে,
দীনের বেশে প্রভু এসে
কষ্ট সহিলেন হাসি মুখে ।
মানবের বেশে.........।।
পিতা ঈশ্বর গভীর মানব প্রেম
পাঠিয়েছে তিনি পুত্র যীশুকে
পিতার আদেশে মহা বলি রূপে
বিষম জ্বালায় ক্রুশে ঝুলিলেন ।
অবশেষে প্রভু বলিয়া উঠিলেন
ক্ষমা কর পিত এদের সবে ।
মানবের বেশে.........।।
Comments
Post a Comment