আনন্দে বন্দি দীন বন্ধু II Anondey bondi dino bondhu
আনন্দে বন্দি দীনবন্ধু, তোমার রাঙ্গা পায়
আমি গা’ব তোমার ঐ যীশু নাম
আমার দেহে যাবৎ জীবন রয়।
১। দিয়ে দেখা দুঃখের দুর্দিনে,
তুমি করলে উদ্ধার এ অধীনে, আপন গুণে;
তুলে বসালে, এই কাঙ্গালে তোমার চেরণে।
(আমি) ভুলিব না এই করুণা কভু, ভুলিব কেমনে হায়!
২। এই ভিক্ষা আজ মাগে দিনহীন,
তোমার ঐ পাদপদ্মে চিত্ত যেন নিত্য থাকে লীন
করি আকিঞ্চন, ওহে ত্রাণঘন, মনে নিশিদিন।
(আমার) ফুরায়ে যা’ক সকল আশা যেন
এই আনন্দ না ফুরায়।
Comments
Post a Comment