ভাই আনন্দে যীশু নাম হৃদয় খুলে বল II Bhai Anonde Jishu Naam Hridoy Khule Bolo
ভাই আনন্দে যীশু নাম হৃদয় খুলে বল,
(যীশু প্রেম হৃদয় খুলে বল)
১। রাজার রাজা প্রভুর প্রভু স্বর্গে যিনি ছিল,
সে এই নরক যোগ্য নরের তরে এ ভবে আইল।
২। দীনবেশে দেশে দেশে ত্রাণধন বিলা’ল,
দিল অন্ধকে নয়ন−কত মৃতে বাঁচাইল।
৩। শত্র“র লাঞ্ছনা, কত যাতনা সহিল,
প্রভুর হস্তে বেঁধে, কোড়া মেরে মুখে থুথু দিল।
৪। দু’জন চোরের মধ্যে তাঁরে ক্রুশে টাঙ্গাইল,
নিষ্ঠুর সেনাগণে বর্শা হানে তাঁর কুক্ষিতে মারিল।
৫। আমার পাপের জন্য যে জন প্রাণ দিল,
আমি তাঁরে ভালো না বাসিয়া কারে বাসি ভালো।
৬। যাঁর প্রেম জলে মন হৃদয় ভিজিল,
এই নিরস বৃক্ষেতে কত সুফল ফলিল।
৭। ওহে খ্রীষ্টভক্ত দল শাস্ত্র লয়ে চল
ও সেই প্রেমময়ের প্রেমের কথা সর্বদেশে বল।
Comments
Post a Comment