জীবিত নাই প্রানের ভাই লাসার II Jibito Nai Praner Bhai

 জীবিত নাই প্রানের ভাই লাসার,

কথা বলিতে বুক বিদরে,চারিদিন সে কবরে
আর কি দেখা পাব তায় ।
তোমার কাছে সংবাদ দিয়ে ছিলাম আশায়
পথ পানে চেয়ে গো ভাইরে ।
তুমি এসে হবে উদয় হে যীশু দয়াময়
শঙ্কা ভয় রবে না আর ।।
জীবিত......................।।
মরন কালে লাসার সুধায় আজ সেই বিপদ ভণ্ডন
আছে কোথায় গো ভাইরে ।
একবার পেলে তাঁর সেই পরম পথ
ঘুচে যাবে সব বিপদ সমনের কি করি ভয় ।
জীবিত......................।।
শুন্য করে সোনার পুরী
তারে নিল শমন করে চুরি গো ভাইরে ।
আজ সেই প্রানের ভাই বিহনে
কে আছে ভুবনে সকল দেখি অন্ধকার ।
জীবিত......................।।
আর কি তারে পাব তারে
লাসার আর কি ঘরে আসবে ফিরে গো ভাইরে ।
কাল শমনের শাসনে তাঁর সেই চাঁদ বদনে
কথা কি সে কবে আর ।
জীবিত......................।।


Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen