কি দিয়া পূজিব চরণ যীশু II Ki Diya Pujibo Choron Jishu

 কি দিয়া পূজিব চরণ যীশু, কি দিব তোমারে ।

তোমার অপার দয়ায় হে দয়াময়, আমার প্রাণ নিয়াছ কেড়ে ।

১/ কি আছে তোমারে দিব, কি দিয়া ঐ ঋণ শুধিব,
বসে ভাবি তাই অন্তরে,
তোমার অমূল্য দয়ার তুল্য, কিছু মিলে না সংসারে ।

২/ ছায়ার মত দিনে-রাতে, থেকে সদা সাথে সাথে,
মোরে বেঁধেছ প্রেম ডোরে ।
মোরে শান্তিতে করেছ পূর্ণ দয়াল, অশান্তির সংসারে ।

৩/ দুঃখ-কষ্টের হয়েছে শেষ, মহা আনন্দে ভোরেছে এই দেশ,
যেন সুখের জোয়ারে ।
তোমার প্রেমের ধারা নেমে আসে সদা আমার এই অন্তরে ।
৪/ লও মম ধন জন, লও মম দেহ-মন,
যীশু তোমার সেবার তরে,
যেন ইহ কাল পরকালে থাকি তোমার ঐ দুয়ারে ।

৫/ তোমার নামের প্রশংসা গান, গাব নিশিদিন হে দয়াবান,
আমি গাব পরান ভরে ।
তুমি কাছে থেকো পায়ে রেখো, সদা এ অধম পাপীরে ।



Comments

Popular posts from this blog

অন্ধকারে আলো তিনি / Ondhokare alo Tini

সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার । Shokol Dhonnobad Mohima Gaurob Tomar Joy Hok Joy Hok Jishu Joy Hok Tomar

যে নাম সব নামের উর্ধ্বে || Je naam sob namer urdhe

তোমাকে জানি মোরা বিশ্বপিতা | Tomake Jani Mora Biswopita

"SWIKAR KORI" || স্বীকার করি

প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালো | Probhu Tomar Alo

তুমি সত্য ও জীবন | Tumi Shotto

প্রভু যীশু আমার প্রিয় গীত | Probhu Jishu Amar Priyo Geet

ও প্রভু করি আমি তোমার প্রশংসা । O Provu Kori Ami Tomar Prosongsa

যীশু যে আমায় জীবন দিয়েছেন । Jishu Je Amay Jibon Diyechen