ওরে অবুঝ আর কতকাল II Ore Abujh Ar Kotokal
ওরে অবুঝ আর কতকাল থাকবি অন্ধকারে
মুক্তিদাতা যীশু মোশী ডাকেন তোরে বারে বারে ।
ভালোবেসে পাপীর তরে দিয়েছেন নিজ প্রান,
পূর্ণ মুক্তি সাধন করি ঐ সে প্রভু নিরাঞ্জন ।
আহা মিছে কেন এমন ধনে হারাস রে তুই অনাদরে ।
ওরে অবুঝ............................।।
প্রেম ডালী হাতে লয়ে ডাকেন পাপী আয় রে আয়,
তোর পাপের জ্বালা যাবে চলে, জীবন হবে শান্তিময় ।
আরে হারালে তুই এমন বন্ধু, কাঁদবি জীবন ভোরে ।
ওরে অবুঝ............................।।
Comments
Post a Comment