তরী দিনে দিনে জীর্ণ হইল II Tori Dine Dine Jirno Hoilo
তরী দিনে দিনে জীর্ণ হইল রে আমার নয়া নৌকা
সাধের তরী জীর্ণ হইল, আজও কাণ্ডারীর নাই দেখা।
নয়া নৌকা পুরাণ হল, আমার সকাল গিয়ে বিকাল হইল
মাঝি কোথায় রইল।
ওদিকে ঐ মারে চিলিক, ঝড়ের মেঘে আকাশ ঢাকা।
বসে আছি মাঝির আশায়, যদি এখনও সে নৌকা ভাসায়
তবে করি না ভয়।
সার জানি তাই বসে বসে কেবল সেই মাঝিকে ডাকা।
এস আমার নায়ের কাণ্ডারী, দয়াল ভাসাও এসে সাধে তরী
এস ত্বরা করি।
ধর হাল আর তুলে দেই পাল, দি তন যায় না ধরে রাখ।
Comments
Post a Comment