তুমি এস হে প্রভু II Tumi Eso He Prabhu
তুমি এস হে প্রভু তুমি এস,
এই আধারের মাঝে তুমি এস,
এই হতাশার মাঝে তুমি এস,
এই নিরাশার পৃথিবীতে আশা নিয়ে তুমি এস ।
আমরা রয়েছি জেগে, মুক্তির আশায়
ভোরের প্রতীক্ষায় রয়েছি জেগে
তুমি শিশিরের মত আজ
ধরনীর বুকে প্রভু নেমে এস ।
তুমি এস..................................।।
আমরা রয়েছি জেগে, শান্তির আশায়
সুখের প্রতীক্ষায় রয়েছি জেগে ।
তুমি প্রেরণার বাণী দিয়ে
ধরণীর বকে প্রভু নেমে এস
তুমি এস..................................।।
Comments
Post a Comment